ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

বড়াইগ্রামে রাস্তার সংস্কার কাজে অনিয়ম, ব্যবস্থা গ্রহণের নির্দেশ নির্বাহী প্রকৌশলীর

প্রতিনিধির নাম
  • ১০:১৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • / 2

মোঃ মাহবুব হোসেন নাটোর জেলা প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম উপজেলার ইউপি অফিস থেকে কয়েন বাজার রোড ভায়া মেরিগাছা হাট পর্যন্ত রাস্তার সংস্কার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট এলাকাবাসী অভিযোগ করেন, রাস্তার কাজের মান নিম্নমানের এবং যথাযথ তদারকির অভাব রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নাটোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউর রহমান বলেন, “আমি অনিয়মের কোনো অভিযোগ সহ্য করব না। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি আরও জানান, নাটোর জেলা এলজিইডি কর্তৃপক্ষ সবসময় কাজের মান নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

এ প্রসঙ্গে বড়াইগ্রাম উপজেলার উপ-সহকারী প্রকৌশলী রুবাইয়াত ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে কাজের ত্রুটি সংশোধন করেছেন।

ধন্যবাদ জানিয়ে এলাকাবাসী আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সঠিকভাবে তদারকি চালিয়ে উন্নয়নকাজের গুণগত মান বজায় রাখবে ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বড়াইগ্রামে রাস্তার সংস্কার কাজে অনিয়ম, ব্যবস্থা গ্রহণের নির্দেশ নির্বাহী প্রকৌশলীর

১০:১৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫