শিবচরে নারী ফ্রিল্যান্সারদের মাঝে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ
- ১০:১৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
- / 1

রাকিবুল হাসান(রকি)শিবচর(মাদারীপুর)
মাদারীপুরের শিবচর উপজেলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের হার-পাওয়ার প্রকল্প এর অধীনে ২য় ও ৩য় পর্যায়ে চলমান প্রশিক্ষণের ১৬০ জন নারী প্রশিক্ষণার্থীদের মাঝে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নবীন নারী ফ্রিল্যান্সারদের মাঝে এসব ল্যাপটপ বিতরণ করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভীন খানম।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শামীমা নাসরিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বেল্লাল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম সৌরভ রেজা শিহাব, উপজেলা আইসিটি অফিসার (সহকারী প্রোগ্রামার) সজীব চৌধুরী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নারীর দক্ষতা অর্জিত হবে, নতুন কর্মসংস্থান এর সৃষ্টি হবে অর্থাৎ অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে। উপজেলা পর্যায়ে আইসিটি সংশিষ্ট বিষয়ে প্রশিক্ষণের উদ্যোগের মাধ্যমে প্রযুক্তি খাতে দক্ষ নারী কর্মী ও নারী উদ্যোক্তা তৈরি হবে। এছাড়া উপজেলা পর্যায়ের নারীদের প্রশিক্ষণের ফলে সামাজিক সচেতনতা বাড়বে ও আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে। উপজেলায় বসবাসকারী প্রান্তিক ও অপেক্ষাকৃত কম সুবিধাভোগী নারীর কর্মসংস্থানের দ্বারা নারীর টেকসই ক্ষমতায়নের (হার পাওয়ার) একটি ধারাবাহিকতা সৃষ্টি হবে।




















