ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩ বাংলা

নূরানী বৃত্তি কল্যাণ সংস্থা বাংলাদেশ বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন- ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম

মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া
  • ০৪:৪৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 7

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কালাদহ ইউনিয়নে “নূরানী বৃত্তি কল্যাণ সংস্থা বাংলাদেশ” এর কেন্দ্র পরিদর্শন করেন কালাদহ ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম।

রবিবার(২২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার কালাদহ দারুল হিকমাহ ক্বওমী মাদ্রাসায় এই কেন্দ্র পরিদর্শন করেন। এতে ২১ টি প্রতিষ্ঠানের প্লে থেকে তৃতীয় শ্রেণীর ৪ শতাধিক শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।
ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন,কালাদহ ইউনিয়নে “কালাদহ দারুল হিকমাহ ক্বওমী মাদ্রাসায়”কেন্দ্রটি হওয়ায় আমরা খুব আনন্দিত। বিভিন্ন মাদ্রাসা থেকে আগত পরীক্ষার্থী ও শিক্ষক মন্ডলীকে ইউনিয়নের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। মাদ্রাসা শিক্ষার মাধ্যমে কচিকাঁচা কোমলমতি বাচ্চাদের মানসিক পরিবর্তন আসবে বলে বিশ্বাস করি। এজন্য মাদ্রাসা কতৃর্পক্ষকে ধন্যবাদ জানাই।
সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রামের নূরানী তালিমী বোর্ডের অধিনে পরিচালিত এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে ছোট ছেলেমেয়েদের মেধা বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক পরীক্ষা ব্যবস্থা সম্পর্কে ধারণা অর্জন করতে পারছে বলেও জানান তারা।
নূরানী বৃত্তি কল্যাণ সংস্থা বাংলাদেশ এর সাধারণ সম্পাদক ও পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা পারভেজ হোসেন পরীক্ষার ভ্যানু দারুল হিকমাহ কওমী মাদ্রাসা কর্তৃপক্ষের প্রতি সন্তোষ প্রকাশ করে সার্বিক ব্যবস্থাপনার প্রশংসা করেন। বলেন, শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেওয়ার মাধ্যমে ভবিষ্যত নিজেদের আরো প্রতিযোগিতাপূর্ণ ভাবে গড়ে তুলবে। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্র সচিব মাওলানা মোর্শেদ আলম,কালাদহ দারুল হিকমাহ ক্বওমী মাদ্রাসার পরিচালক মাওলানা আবুল বাশার,কালাদহ ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর প্রভাষক মোঃ এনামুল হক সহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ,বিভিন্ন মাদ্রাসার মুহতামিম ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নূরানী বৃত্তি কল্যাণ সংস্থা বাংলাদেশ বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন- ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম

০৪:৪৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬