ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩ বাংলা

প্রধানমন্ত্রীর জন্মদিনে কিচকে ২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ হাজার মগ পেল শিক্ষার্থীরা

তহিদুল ইসলাম বগুড়া জেলা প্রতিনিধি
  • ০৩:৪১:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 6

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ব্যতিক্রমী উপহার কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় ধাপে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ হাজার মগ বিতরণ করা হয়েছে। এর মধ্য দিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্যোগে ঘোষিত ৬২ হাজার মগ বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সকাল ১০টায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্দেশনায় কিচক ইউনিয়ন বিএনপি, যুবদল,
স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে এসব মগ বিতরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিচক ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান। ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মগ বিতরণ কার্যক্রমের দায়িত্ব পালন করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাব্বিন হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক ও কিচক ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান মহসিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ ফকির, সিনিয়র সহসভাপতি নুর আলম, বিএনপি নেতা তারেক, ইউনিয়ন যুবদলের সভাপতি রমজান আলী রিপন ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান।
এছাড়াও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজ, সিনিয়র সহসভাপতি শাহাজাদা সরকার, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, ছাত্রদলের সভাপতি মামুন ও সাধারণ সম্পাদক রিজুসহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে উপহার হিসেবে মগ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। এ সময় শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উপহার গ্রহণ করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর জন্মদিনে কিচকে ২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ হাজার মগ পেল শিক্ষার্থীরা

০৩:৪১:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬