ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩ বাংলা

ফুলবাড়িয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস  ( সিজন-২)বাছাইয়ে তুমুল প্রতিযোগিতা 

মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া
  • ১২:০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 9

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন ২) উপজেলা বাছাইয়ে চলছে তুমুল প্রতিযোগিতা। জেলা পর্যায়ে নিশ্চিত জয়ের লক্ষেই উপজেলা বাছাই কমিটি প্রতিযোগিদের নির্ভেজাল বাছাইয়ে কাজ করছেন।

উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য এসএম পারভেজ (রনি সরকার) জানান, উপজেলা পরিষদ চত্বর, শহীদ হাফিজ উদ্দিন স্টেডিয়াম রাধাকানাই, শিবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ ও আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে খেলোয়ারদের বাছাই হচ্ছে। এর আগে ইউনিয়ন ভিত্তিক খেলা অনুষ্ঠিত হয়। দশটি ইভেন্টের খেলোয়ার বাছাই শুরু হয় ৫ নভেম্বর, শেষ হবে ১৫ নভেম্বর।

উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও উপজেলা যুব উন্নয়ন অফিসার রওশন জাহান বলেন, যে সকল শিক্ষার্থীরা খেলাধূলায় অনেক ভালো তাদের কে বাছাই করতে অত্র উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দক্ষ ক্রীড়া শিক্ষকগণ কাজ করছেন। এর মধ্যদিয়ে আমরা একটি ভালো টিম গঠন করতে সক্ষম হবো।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফুলবাড়িয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস  ( সিজন-২)বাছাইয়ে তুমুল প্রতিযোগিতা 

১২:০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬