ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩ বাংলা

দেবীগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে ৪৮ বছর বয়সী ব্যক্তি গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি
  • ০৮:০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 11

পঞ্চগড়ের দেবীগঞ্জে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে খগেশ্বর রায় (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ভুক্তভোগী শিশুর প্রতিবেশী বলে জানা গেছে।

গত বুধবার (১১ নভেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের দাড়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে শিশুটির বাবা-মা ও ভাই বাড়িতে ছিলেন না। এ সময় শিশুটি বাড়ির উঠানে ঝাড়ু দিচ্ছিল। অভিযোগ রয়েছে, আবহাওয়া খারাপ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সুযোগ নিয়ে

প্রতিবেশী খগেশ্বর রায় শিশুটির মুখ চেপে ধরে বাড়ির পাশের একটি বাঁশঝাড়সংলগ্ন খালের পাড়ে নিয়ে যান এবং ধর্ষণ করেন।

এদিকে, কাজ শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় বাসিন্দা মঙ্গলী রানী ধস্তাধস্তি ও গোঙানির শব্দ শুনতে পান। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনি অভিযুক্তকে দেখতে পান। মঙ্গলী রানীকে দেখে খগেশ্বর রায় পালিয়ে যান। পরে তিনি ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে থানায় নিয়ে আসে। পরবর্তীতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) শারীরিক পরীক্ষার জন্য শিশুটিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর রাতেই পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত খগেশ্বর রায়কে গ্রেফতার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, অভিযুক্তকে রাতেই গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দেবীগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে ৪৮ বছর বয়সী ব্যক্তি গ্রেফতার

০৮:০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬