ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বাংলা

পঞ্চগড়ে তুলার মিলে আগুন আতঙ্ক, ফায়ার সার্ভিসের তৎপরতায় স্বস্তি

পঞ্চগড় জেলা প্রতিনিধি
  • ১২:৪৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / 4

পঞ্চগড়ের বোদা উপজেলার দলুয়া বলরামপুর এলাকায় খাদেমুল বিটিআর তুলার মিলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে মিলের একটি মেশিনের বৈদ্যুতিক সংযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এলাকাবাসী।

আগুন লাগার পরপরই মিলের শ্রমিকরা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে বোদা ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ইন্সপেক্টর রায়হান ইসলামের নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী জানান, মেশিনের বৈদ্যুতিক সমস্যার কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে তাঁদের ধারণা। তবে শ্রমিক ও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পঞ্চগড়ে তুলার মিলে আগুন আতঙ্ক, ফায়ার সার্ভিসের তৎপরতায় স্বস্তি

১২:৪৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬