ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বাংলা

দেবীগঞ্জে ফুটপাতের দোকান সরানো ও যানজট নিরসনের নির্দেশ প্রতিমন্ত্রীর

পঞ্চগড় প্রতিনিধি
  • ০৯:৫৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / 3

পঞ্চগড়ের দেবীগঞ্জ বিজয় চত্বর এলাকার ফুটপাত দখল করে বসানো দোকানপাট সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ, এমপি।

একই সঙ্গে দেবীগঞ্জ চৌরাস্তা এলাকায় রিকশা ও ভ্যানের কারণে সৃষ্ট যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন তিনি।

পাশাপাশি উচ্ছেদে ক্ষতিগ্রস্ত হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে বলেছেন প্রতিমন্ত্রী।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে দেবীগঞ্জের বিজয় চত্বর ও চৌরাস্তা এলাকা পায়ে হেঁটে সরেজমিনে পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

এ সময় তিনি এলাকার সার্বিক পরিস্থিতি, ফুটপাতের ওপর বসানো দোকানপাট এবং যানবাহন চলাচলের অবস্থা ঘুরে দেখেন।

পরিদর্শনকালে বিজয় চত্বর এলাকার ফুটপাত দখল করে বসানো দোকানপাটের বিষয়টি তাঁর নজরে আসে। পথচারীদের নির্বিঘ্নে চলাচল এবং সড়কের স্বাভাবিক

পরিবেশ বজায় রাখতে ফুটপাতের এসব দোকান সরিয়ে দেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেন তিনি।

তবে উচ্ছেদের ফলে ক্ষতিগ্রস্ত হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা যেন জীবিকা হারিয়ে বিপাকে না পড়েন, সে জন্য তাঁদের পুনর্বাসনের মাধ্যমে বিকল্প স্থানে ব্যবসা পরিচালনার

সুযোগ করে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও বলেন।

এদিকে দেবীগঞ্জ চৌরাস্তা এলাকায় রিকশা ও ভ্যানের অযথা জটলা এবং যানজটের বিষয়টিও সরেজমিনে পর্যবেক্ষণ করেন প্রতিমন্ত্রী।

চৌরাস্তা এলাকায় কোনো রিকশা বা ভ্যান যেন যেখানে-সেখানে দাঁড়িয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।

পাশাপাশি যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সাধারণ মানুষের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

স্থানীয়দের কাছে বিজয় চত্বর ও দেবীগঞ্জ চৌরাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। প্রতিদিন এসব এলাকা দিয়ে অসংখ্য মানুষ চলাচল করেন।

ফুটপাত দখলমুক্ত রাখা এবং চৌরাস্তা এলাকায় রিকশা-ভ্যানের সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করা গেলে পথচারীদের ভোগান্তি কমার পাশাপাশি শহরের যানজট পরিস্থিতিরও উন্নতি হবে বলে মনে করছেন স্থানীয়রা।

প্রতিমন্ত্রীর এ নির্দেশনার ফলে ফুটপাত দখলমুক্ত করা, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন এবং চৌরাস্তা এলাকায় যানজট নিরসনে প্রশাসনের কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যাশা করছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দেবীগঞ্জে ফুটপাতের দোকান সরানো ও যানজট নিরসনের নির্দেশ প্রতিমন্ত্রীর

০৯:৫৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬