ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩ বাংলা

ধনবাড়ীতে ভাইঘাট উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ

শহিদুল ইসলাম, ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
  • ১০:৩৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / 9

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ভাইঘাট উচ্চ বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ নূরজাহান আক্তার সাথী। মঙ্গলবার (২৭

অক্টোবর) পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, শ্রেণিকক্ষে পাঠদান পদ্ধতি এবং শিক্ষার্থীদের পঠন-পাঠনের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় শিক্ষার

মানোন্নয়নে শিক্ষকদের প্রস্তুতি ও দক্ষতা যাচাইয়ের অংশ হিসেবে ইংরেজি বানানসহ বিভিন্ন মৌলিক বিষয়ে তাঁদের একটি সংক্ষিপ্ত মূল্যায়ন নেওয়া হয়।

এ সময় তিনি শিক্ষকদের পাঠদানে আরও যত্নশীল ও মনোযোগী হওয়ার পরামর্শ দেন। শিক্ষার্থীদের মৌলিক

জ্ঞান, ভাষাগত দক্ষতা ও শেখার সক্ষমতা বাড়াতে শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শিক্ষার্থীদের মানসম্মত ও প্রতিযোগিতামূলক শিক্ষায় গড়ে তুলতে শিক্ষকদের

দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত অগ্রগতি মূল্যায়ন এবং দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে হবে।

তিনি আরও জানান, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে এবং শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে উপজেলা প্রশাসনের পক্ষ

থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ ধরনের পরিদর্শন, তদারকি ও সহযোগিতা অব্যাহত থাকবে।

বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করা এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ

পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ধনবাড়ীতে ভাইঘাট উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ

১০:৩৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬