ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ বাংলা

ধনবাড়ীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

শহিদুল ইসলাম, ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
  • ০৮:৫৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / 10

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে তিনজনকে চার মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৬ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পরিচালিত অভিযানে তাঁদের এ দণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরজাহান আক্তার সাথী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুস সালাম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

মাদকবিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, মাদক যুবসমাজের জন্য একটি বড় হুমকি। এর কারণে ব্যক্তি ও পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সামাজিক অবক্ষয়ও বাড়ছে। মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত অভিযান পরিচালনা এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি।

তাঁরা আরও বলেন, মাদকের বিস্তার রোধে অভিযান ও শাস্তির পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণদের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া প্রয়োজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরজাহান আক্তার সাথী জানান, জনস্বার্থে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ধনবাড়ীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

০৮:৫৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬