ফুলবাড়িয়ায় সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার ও শাওলিন নাহারের বিদায় ও বরণ অনুষ্ঠিত
- ১১:১৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / 20

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ারের বদলীজনিত বিদায় ও নবাগত সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার এর যোগদান উপলক্ষে বরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্নিগ্ধ হাসি দিয়ে সকলের কাছ থেকে বিদায় নিলেন সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার। এসিল্যান্ডের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে দেখা গেলো এমন হৃদয় বিদারক চিত্র।
এর আগে ফুলবাড়িয়ায় নবাগত সহকারী কমিশনার ভূমি হিসেবে যোগদান করলেন শাওলিন নাহার।
আলোচনা সভা শেষে বিদায়ী সহকারী কমিশনার
(ভূমি)শেখ তাকী তাজওয়ারকে ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা জানানো হয়। এ সময় নবাগত সহকারী কমিশনার
(ভূমি) শাওলিন নাহারকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ফুলবাড়িয়া উপজেলায়
কর্মকালীন সময় সহকারী কমিশনার( ভূমি) শেখ তাকী তাজওয়ার সততা, দক্ষতা ও আপোষহীন হিসেবে উপজেলাব্যাপী সুনাম অর্জন করার পাশাপাশি সকলের মন জয় করে নিয়েছিলেন।
এর আগে গত ৫ অক্টোবর বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলামের স্বাক্ষরিত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজধানী উন্নয়ন কতৃপক্ষ ( রাজউকে) বদলী/পদায়নকৃত হন।
এবং নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন শাওলিন নাহার। এর আগে তিনি নেত্রকোনা জেলার মদন উপজেলায় কর্মরত ছিলেন। নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) ৪০তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা।
এসময় উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ এর সভাপতিত্বে সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা ডাঃ আব্দুল বাসেত, প্রকৌশল অধিদপ্তর ফুলবাড়িয়া উপজেলা
কর্মকর্তা মোহাম্মদ জোবায়ের হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সাইদুল হক, উপজেলা সমাজসেবা অফিসার মোজাম্মেল হক, উপজেলা শিক্ষা অফিসার
ইকবাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান ভূইয়া, যুব উন্নয়ন কর্মকর্তা রওশন আরা পারভীন সহ অফিসার্স ক্লাবের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।






















