ফুলবাড়িয়ায় শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর পরিবেশ ও শান্তিপূর্ণ হওয়ায় প্রশাসনকে ফুলেল শুভেচ্ছা
- ১১:০৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / 13

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর পরিবেশ, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং
সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট উপজেলা শাখার নেতৃবৃন্দ।
সোমবার ( ২৬ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ এর সাথে সৌজন্যে সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার ও নবাগত সহকারী কমিশনার( ভূমি) শাওলিন নাহার উপস্থিত ছিলেন।
এর আগে ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ রাশেদুল হাসান কে ফুলেল শুভেচ্ছা জানান।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট ফুলবাড়িয়া উপজেলা শাখার সভাপতি সনজীব রতন দে জানান,
প্রতিবছরের মতো এবারও ফুলবাড়িয়া উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা অত্যন্ত আনন্দ, উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদ্যাপন করেছেন।
তিনি বলেন, দুর্গোৎসবকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ রাখতে উপজেলা প্রশাসন, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিটি পূজামণ্ডপে গুরুত্বের সঙ্গে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে।
সার্বিকভাবে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল ভূমিকার কারণে উৎসবের পরিবেশ সুন্দর ও শান্তিপূর্ণ রয়েছে।
তাঁরা আরও জানান, সব মিলিয়ে ২০২৬ সালের শারদীয় দুর্গোৎসব ফুলবাড়ীতে অত্যন্ত সুন্দরভাবে উদ্যাপিত হয়েছে।
গত বুধবার বিজয়া দশমীর মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে এবারের দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে বলে তাঁরা ব্যক্ত করেন।
ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ফুলবাড়িয়া উপজেলা শাখার সভাপতি
সনজীব রতন দে সহ অয়ন সাহা,শুভ দাস,বাবুল সাহা ও বিভিন্ন মন্দিরের সভাপতি / সম্পাদক সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন


















