ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩ বাংলা

মধুপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • ১২:৩৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • / 11

টাঙ্গাইলের মধুপুরে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি

আব্দুল খালেককে (৭৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে উপজেলার কাকরাইদ চৌরাস্তা মোড়  থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত  আব্দুল খালেক বোকারবাইদ নতুন বাজার এলাকার মৃত বসু চকদারের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (১৯ অক্টোবর) বেলা আনুমানিক ৩টার দিকে প্রতিবেশী আব্দুল খালেক কলা দেওয়ার কথা বলে শিশুটিকে

নিজের বাড়িতে ডেকে নিয়ে যান। পরে তাকে ঘরের ভেতরে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শিশুটি বাড়িতে ফিরে না আসায় তার মা খোঁজাখুঁজি শুরু করেন। এর আগে শিশুটি মাকে জানিয়েছিল, দাদা খালেক তাকে কলা দেওয়ার কথা বলে ডাকছেন।

একপর্যায়ে শিশুটির মা খালেকের বাড়িতে গিয়ে ঘরের ভেতর থেকে শব্দ শুনতে পান।

পরে টিনের দরজায় ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে তিনি শিশুটির পোশাক খোলা অবস্থায় এবং খালেককে ধর্ষণচেষ্টারত অবস্থায় দেখতে

পান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ সময় শিশুটির মা চিৎকার করে দরজার ছিটকিনি আটকে দেওয়ার চেষ্টা করলে অভিযুক্ত খালেক জোরপূর্বক ছিটকিনি খুলে পালিয়ে যান বলে অভিযোগে বলা হয়েছে।

এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে মধুপুর থানায় আব্দুল খালেককে আসামি করে মামলা করা হয়। মামলা দায়েরের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

পরে গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হকের নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই)

রফিকের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার কাকরাইদ চৌরাস্তা মোড় হতে  তাকে গ্রেপ্তার করা হয়।

মধুপুর থানার ওসি জানান, মামলা দায়েরের পর থেকেই আসামিকে গ্রেপ্তারে পুলিশ তৎপর ছিল।

বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মধুপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

১২:৩৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬