কুমিল্লায় অটোরিকশাচালক মেহেদী হত্যা: চার আসামির নাম প্রকাশ,অটোরিকশা উদ্ধার
- ০৯:৪৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / 40
কুমিল্লা মনোহরগন্জের অটোরিকশাচালক মেহেদী হত্যা মামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের নাম-ছবি প্রকাশ করেছে কুমিল্লা জেলা পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে নিহত মেহেদীর অটোরিকশা উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রেস ব্রিফিংয়ে মামলার সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে মানিক, সাহেদ, ফাহিম ও সেলিমের নাম ও ছবি প্রকাশ করা হয়।
পুলিশের দেওয়া তথ্য ও প্রেস ব্রিফিংয়ের উপস্থাপিত ছবিতে দেখা যায়, অটোরিকশাচালক মেহেদীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে তাঁর ব্যবহৃত অটোরিকশাটিও উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত ও অভিযান চালায়।
এদিকে ভুক্তভোগী আরমানের কঙ্কাল উদ্ধারের ছবিও প্রেস ব্রিফিংয়ে উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি তাঁর অটোরিকশার কাটা অংশ উদ্ধারের তথ্যও তুলে ধরা হয়।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে নুর আলম, সুজন ও গিয়াস নামে আরও তিনজনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে আরও তথ্য বেরিয়ে আসবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
কুমিল্লা জেলা পুলিশের আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য ও আলামতের ছবি সাংবাদিকদের সামনে উপস্থাপন করা হয়। তবে হত্যাকাণ্ডের বিস্তারিত কারণ, সময় ও স্থান সম্পর্কে দেওয়া প্রেস ব্রিফিংয়ের নথিতে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

















