৫৯ বিজিবির রাতভর অভিযান: শিবগঞ্জ ও ভোলাহাট সিমান্তে বিপুল পরিমাণ নেশাজাতীয় এসকাফ সিরাপ সহ আটক ১
- ০১:০৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / 3
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ৫৯ বিজিবি’র সদস্যরা ৫০২ বোতল ভারতীয়
নেশাজাতীয় এসকাফ (Eskuf) সিরাপ ও ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। এ সময় মো. মামুনুর রশীদ (১৯) নামের এক চোরাকারবারীকে আটক করা হয়।
২৮ আগস্ট ২০২৬ তারিখ রাতভর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ সীমান্ত এলাকায় এই অভিযানগুলো পরিচালিত হয়। প্রথম অভিযান: সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামে পাঁকা রাস্তার ওপর অভিযান চালায়।
এ সময় ৩১০ বোতল এসকাফ সিরাপ, একটি সিএনজি এবং একটি মোবাইল ফোনসহ মো. মামুনুর রশীদকে আটক করা হয়। তবে রাতের অন্ধকারে আরও চারজন চোরাকারবারী পালিয়ে যায়।
দ্বিতীয় অভিযান: চাঁনশিকারী বিওপি’র টহল দল ভোলাহাট উপজেলার ভোলাহাট ইউনিয়নের হোসেন ভিটা গ্রামের একটি আম বাগান থেকে মালিকবিহীন ১৪৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করে।
তৃতীয় অভিযান: তেলকুপি বিওপি’র টহল দল শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের একটি আম বাগানে অভিযান চালিয়ে ৪৮ বোতল এসকাফ সিরাপ, ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি বাইসাইকেল আটক করে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান
দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে এবং চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


















