গোমস্তাপুর সীমান্তে ৬ জন ব্যক্তিকে পুশ-ইনের চেষ্টা ১৬ বিজিবি’র প্রতিহত
- ০২:৪০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / 3
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর (রামদাসপুর) সীমান্ত দিয়ে অবৈধভাবে ৬ জন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে পুশ-ইন (বেআইনিভাবে
ঠেলে পাঠানো) করার একটি চেষ্টা বিএসএফের পক্ষ থেকে ব্যর্থ করে দিয়েছে ১৬ বিজিবি।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) সকাল আনুমানিক সাড়ে ছয়টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীনস্থ রামদাসপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১৬/এমপি সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের শমসের নগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ওই ৬ জন পুরুষকে সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পুশ-ইন করার চেষ্টা চালান।
সংবাদ পাওয়ার সাথে সাথেই রামদাসপুর বিওপির একটি বিশেষ টহল দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। টহল দলটি উক্ত ব্যক্তিদের ভারতীয় সীমান্তের শূন্য লাইনের অভ্যন্তরে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে।
বর্তমানে তাদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে সম্পূর্ণ বাধা প্রদান করা হয়েছে এবং তাদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।
এ বিষয়ে সীমান্ত এলাকায় বিজিবি’র টহল ও সতর্কাবস্থান জোরদার করা হয়েছে।


















