ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ইয়াবাসহ ৫ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ,

প্রতিনিধির নাম
  • ১২:৪৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / 3

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পৃথক চারটি অভিযান চালিয়ে ১৭৪ পিস ভারতীয় ইয়াবা, ৯৮৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ১ হাজার ৫১৬ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ

, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদক ও চোরাচালানি পণ্যের মোট সিজার মূল্য ৫ লাখ ৩৪ হাজার ৬০০ টাকা।

বুধবার (১৯ আগস্ট) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি জানায়, মঙ্গলবার (১৮ আগস্ট) ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীন জলপাইতলী বিওপি, কাটলা বিশেষ ক্যাম্প, অচিন্তপুর বিওপি ও চৌঠা বিওপির সদস্যরা পৃথকভাবে চারটি মাদক ও

চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। এসব অভিযানে বাংলাদেশের অভ্যন্তর থেকে একজন আসামিকে আটক করা হয়। এ সময় একটি মোটরসাইকেল, ১৭৪ পিস ইয়াবা ট্যাবলেট, একটি বাটন মোবাইল ফোন, ৯৮৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ১ হাজার ৫১৬ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।

বিজিবির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আটকের জন্য ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ইয়াবাসহ ৫ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ,

১২:৪৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬