ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

বিএনপির সমাবেশের জন্য প্রস্তুত নয়া পল্টন।

প্রতিনিধির নাম
  • ০৭:১৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • / 2

শুক্রবার দুপুর ২:৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাওয়া এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়া পল্টনে আয়োজিত মহাসমাবেশ ইতিমধ্যে কার্যক্রম সম্পন্ন হয়েছে। বৈরীআবহাওয়া উপেক্ষা করে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে শুরু করেছে নেতাকর্মীরা।
বিএনপি’র কার্যালয়ের সামনে ইতিমধ্যে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে।বিছানো হয়েছে লাল কার্পেট।
উত্তর মুখিএই এই মঞ্চের দুই দিকে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং চেয়ারম্যান তারেক রহমানের প্রতিকৃতি রয়েছে।আয়োজকরা আশেপাশের এলাকায় দেড় শতাধিক মাইক লাগানো হয়েছে।
প্রধানমন্ত্রীর অনুষ্ঠান হওয়ায় নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয় ও এর আশেপাশের এলাকায় সকাল থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

সমাবেশে প্রস্তুতি নিয়ে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য প্রবীণ শ্রমিক নেতা নজরুল ইসলাম খান বলেন দুর্যোগপূর্ণ আবহাওয়া তারপরেও সব আয়োজন শেষ হয়েছে মঞ্চ প্রস্তুত সমাবেশ স্থলে পর্যাপ্ত মাইক লাগানো হয়েছে।
আমাদের নেতা তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।সেজন্যই এই সমাবেশের গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি।

তিনি আরো বলেন আমরা প্রত্যাশা করছি মহান মে দিবস এই শ্রমিক সমাবেশে স্মরণ কালের মানুষের সমাগম ঘটবে।
বিএনপি’র শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এই সমাবেশে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন।
সমাবেশে অংশ নিতে ঢাকার আশেপাশের জেলাগুলোর কল কারখানার শ্রমিকেরা ঢাকায় এসেছেন।

জানিয়ে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্য সচিব মোঃ বদরুল আলম সবুজ বলেন বেলা ২:৩০ মিনিটে আমাদের সমাবেশের কার্যক্রম শুরু করব। গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী মুন্সিগঞ্জ মানিকগঞ্জ প্রভৃতি জেলার শিল্প কলকারখানা শ্রমিকেরা এই সমাবেশে অংশ নেবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিএনপির সমাবেশের জন্য প্রস্তুত নয়া পল্টন।

০৭:১৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬