ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

পলাশতলী আমিরাবাদ ইসলামিয়া দাখিল মাদরাসায় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রতিনিধির নাম
  • ১০:০২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 2

মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পলাশতলী আমিরাবাদ ইসলামিয়া দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১ ফেব্রুয়ারী) পলাশতলী আমিরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন খেলায় অংশ গ্রহণ করেন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজধানীর লরেল ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ ও উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক বিএনপি নেতা মোহাম্মদ সিরাজুল ইসলাম।
বক্তব্যে তিনি বলেন, খেলাধূলা শিক্ষার্থীদের প্রতিযোগিতাপূর্ণ ভাবে গড়ে তুলে এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে সহযোগিতা করে। এসময় তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য সঠিকভাবে প্রস্তুতি নিতে বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য রাখেন।
পলাশতলী আমিরাবাদ ইসলামিয়া দাখিল মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি বদিউজ্জামান জামান মাস্টারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত সুপার মাওলানা আমিরুল ইসলাম, আমিরাবাদ উচ্চ বিদ্যালয়ের

প্রধান শিক্ষক একেএম সাইফুল ইসলাম কাজল, ইউপি সদস্য শাহ আমিনুল ইসলাম উজ্জ্বল, রাধাকানাই ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আমিনুল ইসলাম সুমন, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সেলিম মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন রবিন ও জিসাসের সদস্য সচিব হারুন অর রশীদ সহ অন্যান্যরা।
পরে বিভিন্ন খেলায় বিজয়ী প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পলাশতলী আমিরাবাদ ইসলামিয়া দাখিল মাদরাসায় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১০:০২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬