মধুপুরে মেধাবৃত্তি-২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
- ০৮:২৮:২১ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / 2
আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাংগাইলের মধুপুরে উপজেলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্দোগে মেধাবৃত্তি২০২৪ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মধুপুরে উপজেলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্দোগে মধুপুর অডিটোরিয়াম হলরুমে শনিবার (১১ অক্টোবর) সকালে আফাজ উদ্দিন সুমনের সভাপতিত্বে মেধাবৃত্তি ২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হক, মধুপুর সরকারি কলেজের প্রভাষক আব্দুর রহিম, অগ্রযাত্রা মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ, আঃ জলিলসহ মধুপুর উপজেলার বেসরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকাগন। এসময় অনুষ্ঠানে বিভিন্ন
ইউনিয়ন থেকে আগত মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীসহ অভিভাবক মন্ডলি উপস্থিত ছিলেন ।২০২৪ সালের বৃত্তি পরীক্ষায় ১২৬৮ শিক্ষার্থী অংশগ্রহণ করলেও ৩৩২ শিক্ষার্থীর মধ্যে ৬৯ জন কে ট্যালেন্ডপুল এবং২৯২ জনকে সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়। প্রতিজন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।প্লে শ্রেণিতে ৬৯, শিশুতে ৭১,১ম শেণিতে ৫৩, ২য় শ্রেণিতে ৪৮,৩য় শ্রেণিতে ৩২,৪র্থ শ্রেণিতে ৪৫,৫ম শ্রেণিতে ২০ শিক্ষার্থীকে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বৃত্তি প্রদান করা হয় যাতে ভবিষ্যতে শিক্ষার গুনগত মান বৃদ্ধিসহ মেধার বিকাশ ঘটে।
























