ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

অক্সফোর্ড কোচিং সেন্টারের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

প্রতিনিধির নাম
  • ০৫:২২:১৫ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / 2

মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় অক্সফোর্ড কোচিং সেন্টারের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৯ আগস্ট) দুপুরে শহরের কুটুমবাড়ি কনভেনশন সেন্টারে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অক্সফোর্ড কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ওসমান গনি। এতে কোচিং সেন্টারের মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুযোগ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বিশেষ ক্রেস্ট প্রদান করে অক্সফোর্ড কোচিং সেন্টার।

অক্সফোর্ড কোচিং সেন্টারের সহকারী পরিচালক এহসানুল হক জিহাদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক রাশেদ হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর আর্মি মেডিকেল কলেজের ডাক্তার শাখাওয়াত হোসেন বিপুল, কালাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ পারভেজ, অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক রাকিবুল ইসলাম, আব্দুর রহিম, কলেজ শিক্ষার্থী আল আমিন সহ অভিভাবক সদস্য এবং অন্যান্যরা।

সভাপতির বক্তব্যে অক্সফোর্ড কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ওসমান গনি বলেন, প্রতিষ্ঠানটির প্রধানতম উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের মেধার সম্প্রসারণ ও নৈতিকতার শিক্ষা প্রদান করা। এসময় তিনি তাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে সকল অভিভাবকদের সহযোগিতা প্রত্যাশা করেন।

পরে অত্র কোচিং সেন্টারের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও অত্র প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুযোগ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়। পরে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করে অক্সফোর্ড কোচিং সেন্টার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অক্সফোর্ড কোচিং সেন্টারের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

০৫:২২:১৫ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫