ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

ফুলবাড়িয়ায় প্রাথমিক শিক্ষকদের সমাবেশ ও নতুন কমিটি ঘোষণা

প্রতিনিধির নাম
  • ০৫:১৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / 3

মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় প্রাথমিক শিক্ষকদের অংশগ্রহণে শিক্ষক সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) দুপুরে শহরের পালকি কমিউনিটি সেন্টারে সমাবেশের আয়োজন করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, ফুলবাড়ীয়া উপজেলা শাখা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ ভূইয়া। অনুষ্ঠানের উদ্বোধন করেন আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল ওয়াদুদ ভূইয়া আগামী ৩০ তারিখের মধ্যে সরকার প্রাথমিক শিক্ষকদের গ্রেডে উত্তির্ন করে প্রজ্ঞাপন না দিলে জাতীয় শহীদ মিনারে আন্দোলনের আহ্বান জানান। বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন অংশ গ্রহণ করতে পারবে না।
সোয়াইতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীনূর রহমান মাসুদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির জেলা শাখার সভাপতি আশরাফুল আলম সোহেল সহ উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল ওয়াদুদ ভূইয়া ফুলবাড়ীয়া উপজেলা শাখায় আগামী ৪ বছরের জন্য প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটির ঘোষণা করেন। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন সোয়াইতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীনূর রহমান মাসুদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন আলহেরা একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতালেব হোসেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সোয়াইতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি শাহীনূর রহমান মাসুদ সকলকে ধন্যবাদ জানিয়ে নতুন এ দায়িত্ব পালনে উপজেলার সকল পর্যায়ের শিক্ষকদের সহযোগিতা প্রত্যাশা করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফুলবাড়িয়ায় প্রাথমিক শিক্ষকদের সমাবেশ ও নতুন কমিটি ঘোষণা

০৫:১৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫