শিবগঞ্জে জানগ্রাম দাখিল মাদ্রাসার নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
- ০৪:৪৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
- / 3
রাব্বী হাসান সুমন,শিবগঞ্জ (বগুড়া)ষ্টাফ রিপোর্টার
বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব ইউনিয়নের ঐতিহ্যবাহী জানগ্রাম দাখিল মাদ্রাসায় নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুলাই, সোমবার সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নব-নিযুক্ত কমিটির সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব।
সভায় কমিটির অন্যান্য সদস্য, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। নবনিযুক্ত সভাপতি এডভোকেট আব্দুল ওহাবকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেন শিক্ষক ও স্থানীয় প্রতিনিধিরা। সভায় বক্তারা মাদ্রাসার শিক্ষা-পরিবেশ উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি ও ধর্মীয় মূল্যবোধে শিক্ষার্থীদের গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। তারা আশা প্রকাশ করেন, নতুন এ কমিটির নেতৃত্বে জানগ্রাম দাখিল মাদ্রাসা আরও এগিয়ে যাবে এবং এলাকার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।পরিচিতি সভা শেষে মাদ্রাসার অগ্রগতির জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
























