গাবতলীর কাগইল ইউনিয়ন ২নং ওয়ার্ড নাইট শট পিচ ক্রিকেট ফাইনালে পুরস্কার হিসেবে গরু ও খাসি
প্রতিনিধির নাম
- ০৬:৪২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
- / 2
রাসেল আহম্মেদ স্টাফ রিপোর্টার
শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের শংকরপুরে আয়োজিত নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের ২নং ওয়ার্ড দল। সেমিফাইনালে তারা মোকামতলার ৪নং ওয়ার্ড মুরাদপুর দলকে ৩৫ রানে হারিয়ে ফাইনালে ওঠে।
উত্তেজনাপূর্ণ এ ম্যাচে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ছিল, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। আয়োজকদের পক্ষ থেকে ফাইনাল বিজয়ী দলের জন্য বিশেষ পুরস্কার হিসেবে গরু এবং রানার্সআপ দলের জন্য খাসি নির্ধারণ করা হয়েছে, যা প্রতিযোগিতাটিকে আরও আকর্ষণীয় করেছে। খেলোয়াড় ও দর্শকদের মধ্যে এই পুরস্কার ঘিরে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
ট্যাগস :
























