ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

শিবগঞ্জে পীরব ইউনাইটেড ডিগ্রি কলেজে সাবেক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রতিনিধির নাম
  • ০৩:১২:২৯ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / 2

রাব্বী হাসান সুমন,শিবগঞ্জ বগুড়া, ষ্টাফ রিপোর্টার

বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব ইউনাইটেড ডিগ্রি কলেজের সাবেক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টায় কলেজ অডিটোরিয়ামে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মানজুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব।

সংবর্ধিত কৃতি শিক্ষার্থীরা হলেন, সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক নাজমা খাতুন, বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, রূপপুর পারমাণবিক কেন্দ্রের সহকারী ম্যানেজার (নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার) মোঃ আজমল হোসেন, বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক মোছাঃ রাজিয়া খাতুন, বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক (হেড অফিস, ঢাকা) মোছাঃ তাহমিনা খাতুন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নির্বাহী কর্মকর্তা (হেড অফিস, ঢাকা) মোঃ রাশেদ হোসেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম এবং প্রাণ-আরএফএল গ্রুপের ডিভিশনাল ম্যানেজার মোঃ আশরাফুল ইসলাম।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি এডভোকেট আব্দুল ওহাব বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীর বাংলাদেশকে একটি আধুনিক, বিজ্ঞানমনস্ক ও শিক্ষা–অগ্রাধিকারভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে যে পরিকল্পনা নিয়েছেন, তা বাস্তবায়নে শিক্ষিত তরুণ প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এসময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার এমপি প্রার্থী মীর শাহে আলমের সালাম ও শুভেচ্ছা উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের কাছে পৌঁছে দেন এবং সকলকে তার পাশে থাকার আহবান জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শিবগঞ্জে পীরব ইউনাইটেড ডিগ্রি কলেজে সাবেক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

০৩:১২:২৯ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫