
ময়মনসিংহের ফুলবাড়ীয়ার স্বনামধন্য প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান আলফা কোচিং সেন্টারের ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান
পরীক্ষার্থীদের সাফল্য কামনায় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে শহরের পালকী কমিউনিটি সেন্টারে এতে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীবৃন্দ, শিক্ষকমণ্ডলী, অভিভাবক সদস্য এবং শুভানুধ্যায়ীরা অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলফা কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল হামিদ বিএসসি। এসময় তিনি বিদায়ী পরীক্ষার্থীদের জন্য অশেষ শুভকামনা জানান। বলেন, শিক্ষার্থীদের সঠিক পরিশ্রমের মাধ্যমে তাদের সাফল্যের চুড়ায় পৌঁছে দিবে। জীবন গঠনের জন্য দীর্ঘ এই সাধনার কথা ধারণ করে তাদের প্রস্তুত করেছে আলফা কোচিং সেন্টার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রতিষ্ঠানটির সাবেক কৃতি শিক্ষার্থী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী এবং অভিভাবক সদস্যরা বক্তব্য রাখেন।
এতে কোচিং সেন্টারের বিভিন্ন ক্লাসে অনুষ্ঠিত পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ৭৫ জন শিক্ষার্থীদের পুরস্কার ও অর্থ প্রদান করে প্রতিষ্ঠানটি।
এছাড়াও ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের চুড়ান্ত মডেল টেষ্ট পরীক্ষায় সেরা ১৭ জন ছাত্রছাত্রীদের নগদ অর্থ সহ বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
পাশাপাশি ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় প্রতিষ্ঠানটির ৮ম শ্রেণির ১৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১১ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট এবং নগদ অর্থ প্রদান করে আলফা কোচিং সেন্টার।


