ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

ফুলবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা, গাছের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ,

মির্জা মনজুরুল ইসলাম, ময়মনসিংহ
  • ০৫:৩২:২২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / 75

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল,গাছের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ  অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) এশার নামাজের পর পৌরসভার ২নং ওয়ার্ডে ( কেন্দ্রীয় গোরস্থান সংলগ্ন) এই আলোচনা ও গাছের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া পৌর বিএনপির আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য আলহাজ্ব এ.কে.এম শমসের আলী।

এসময় তিনি বলেন,আগামী পৌর নির্বাচনে দলের মনোনয়ন পেলে আপনাদের পাশে থেকে পৌরসভাকে একটি আধুনিক মডেল পৌরসভা হিসেবে রুপান্তর করতে চাই। তাই আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।

পৌর বিএনপির সদস্য মোঃ শফিকুল ইসলাম খোকার সভাপতিত্বে পৌর বিএনপির সদস্য সাবেক কাউন্সিলর মোঃ শামীম আহম্মেদ শামীম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা সাবেক কমিশনার আ: মান্নান,পৌর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: আল আমিন,বিএনপি নেতা এমদাদুল হক এমদাদ, কবির হোসেন, মাহবুবুল আলম মাহবুব, মোঃ বুলবুল, পৌর ছাত্র দলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজু প্রমুখ

এ সময় প্রধান অতিথি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে গাছের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

অনুষ্ঠানে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে বিভিন্ন খেলার সরঞ্জাম বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালনে গাছের চারা বিতরণ করা হয়।

বক্তারা বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলা, সামাজিক কর্মকাণ্ড ও পরিবেশ রক্ষায় সম্পৃক্ত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। সভায় বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের সাংগঠনিক কার্যক্রম এবং দেশের মানুষের কল্যাণে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিএনপির চেয়ারপারসনের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফুলবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা, গাছের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ,

০৫:৩২:২২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬