কর্ণার,চিত্রকর্ম,জোন ফর ইন্টারেক্টিভ লার্নিং,জেলার আদর্শ ব্যাক্তিদের পরিচয় ও কর্মইতিহাস। পঞ্চগড় জেলার নদ নদীর নামে ৫ টি দলে সংগঠিত হয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কর্মশালায় অংশ নেন। জেলা প্রশাসক এসময় বলেন প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে জেলার ইতিহাস ঐতিহ্য, সংস্কৃতি নিয়ে একটি বিশেষ জ্ঞান ও আনন্দ ভিত্তিক কর্ণার গড়ে তোলার উদ্যোগ নেয়ার পরিকল্পনা করেছে জেলা প্রশাসন। এই কর্ণার কেমন হতে পারে, কর্ণারে কিকি থাকতে পারে এসব বিষয়ে শিক্ষার্থীদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তাদের প্রতিষ্ঠানে গড়ে তোলা কর্ণার যখন তাদের মতামতের ভিত্তিতে গড়ে উঠবে তখন তাদের স্মৃতি ও জ্ঞানকে সমৃদ্ধ করবে। একই সাথে গড়ে ওঠা কর্ণারটি সংরক্ষণ ও পরিচালনায় তাদের অপরিসিম আন্তরিকতা থাকবে।
কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) সাহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন ।