ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

শিক্ষক কর্তৃক যৌন নিপীড়নের অভিযোগে ময়মনসিংহে শিক্ষার্থীদের সড়ক অবরোধ অভিযুক্ত শিক্ষকের অপসারণ ও শাস্তির দাবিতে এক হাজার শিক্ষার্থীর বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • ০১:২২:৩১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / 2

বিশ্বনাথ সাহা বিশু, ময়মনসিংহ

ময়মনসিংহ শহরের বড় মসজিদ মোড়ে শনিবার সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বড় মসজিদ মাদ্রাসার প্রায় এক হাজার শিক্ষার্থী। তাদের অভিযোগ, ওই মাদ্রাসার শিক্ষক মো. আজিজুল হক সম্প্রতি এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন করেছেন।

ঘটনার পর কেটে গেছে বেশ কয়েকদিন, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের। এই কারণেই তারা সড়কে নামতে বাধ্য হয়েছেন বলে জানান।সকাল ৯টা ৩০ মিনিট থেকে শিক্ষার্থীরা বড় মসজিদ মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা স্লোগান দিতে থাকেন এবং অভিযুক্ত শিক্ষকের আজীবন অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এক আন্দোলনকারী শিক্ষার্থী বলেন,
“আমরা চাই, আজিজুল হককে মাদ্রাসা থেকে স্থায়ীভাবে অপসারণ করা হোক। তিনি একজন অপরাধী। তার বিচার চাই।”বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জেলা প্রশাসক মফিদুল আলমের সরাসরি উপস্থিতি ও আশ্বাস দাবি করেন। তবে দুপুর পর্যন্ত জেলা প্রশাসক ঘটনাস্থলে না আসায় ক্ষোভে ফেটে পড়েন তারা।এদিকে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)। তিনি শিক্ষার্থীদের শান্ত রাখতে চেষ্টা করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আশ্বাস দিয়েছেন।

শিক্ষার্থীরা জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে তারা আরও কঠোর আন্দোলনে যাবেন।প্রশাসনের নিরবতা ও পদক্ষেপহীনতায় ক্ষোভ বাড়ছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। এখন দেখার বিষয়, কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শিক্ষক কর্তৃক যৌন নিপীড়নের অভিযোগে ময়মনসিংহে শিক্ষার্থীদের সড়ক অবরোধ অভিযুক্ত শিক্ষকের অপসারণ ও শাস্তির দাবিতে এক হাজার শিক্ষার্থীর বিক্ষোভ

০১:২২:৩১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫