রায়মাঝিড়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন
- ১০:২১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
- / 1
বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের রায়মাঝিড়া উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, বগুড়া সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক, বগুড়া জেলা বিএনপির বৃক্ষরোপণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জুলফিকার আবু নাসের ইঞ্জিনিয়ার মোঃ আপেল মাহমুদ। তিনি বলেন, “ভালোভাবে লেখাপড়া করলে ভালো ফলাফল অর্জন করা সম্ভব। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে, তাই তাদের ভালো মানুষ হিসেবে গড়ে ওঠা জরুরি।”
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্মার্ট এগ্রোভেট লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক শাফিরুল ইসলাম শাফি। তিনি বলেন, “আমাদের বিদ্যালয়ের শিক্ষার মান অন্যান্য স্কুলের তুলনায় ভালো এবং সবসময় ভালো ফলাফলের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে। শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সন্তানের প্রতি যত্নবান হতে হবে এবং দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তার মাধ্যমে শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করতে হবে।”
স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত শিক্ষক রফিকুল ইসলাম রঞ্জু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— অধ্যক্ষ ইকবাল হোসেন, প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক, বগুড়া শহর জামায়াত। সিরাজুল ইসলাম, ১নং ওয়ার্ড ইউপি সদস্য। ডাঃ খবির উদ্দিন প্রাং, সাবেক সভাপতি। সাংবাদিক আব্দুল বাছেত, সহ-সভাপতি, সদর উপজেলা বিএনপি। মোস্তাফিজার রহমান, মমিনুল ইসলাম, আব্দুল ওয়াহেদ, আলমগীর হোসেন, আশরাফ আলী, মনির আহম্মেদ, আমিনুল ইসলাম, সুমন মিয়া, জাহেদুল ইসলাম। কামাল পাশা, সহ-সভাপতি, ইউনিয়ন বিএনপি। এনামুল হক উকিল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ইউনিয়ন বিএনপি। সুমন সরকার, সাবেক আহ্বায়ক, ইউনিয়ন যুবদল। বিশিষ্ট ব্যবসায়ী শাহিন আলম, হিরু নিঝুম, ফেরদৌস আলম। শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পর প্রধান অতিথি ও সভাপতি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক ইনছান আলী ও রেজাউল করিম।
























