বাকৃবিতে ভর্তি পরীক্ষা তদারকি টিমের হল পরিদর্শন,
- ০৯:০০:৩২ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
- / 42
রিপোর্ট, বিশ্বনাথ সাহা বিশু
ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টা থেকে বাকৃবি কেন্দ্রের ২৪৬টি কক্ষে একযোগে এ পরীক্ষার তদারকি করেন বাকৃবি সদ্য নিয়োগপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক এমদাদুল হক চৌধুরী,বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আবুল মনসুর ও কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দসহ তদারকি টিম।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আবুল মনসুর জানান , শান্তিপূর্ণ পরিবেশে কেন্দ্রের ২৪৬টি কক্ষে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় ১২ হাজার ৬২০ জন ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থীর মধ্যে ১১ হাজার ১৪৯ জন উপস্থিত ছিলেন। অংশ নেননি ১ হাজার ৪৭১ জন। উপস্থিতির হার ৮৮ দশমিক ৩৪।
সুত্র জানিয়েছে-গুচ্ছভুক্ত আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আটটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
























