বগুড়ায় প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন
- ০৫:২৬:১৪ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- / 1
মোঃ তৌহিদ হাসান বগুড়া জেলা প্রতিনিধি
দেশের সব অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়কে স্বীকৃতি প্রদান ও এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-কর্মচারীরা। সোমবার (৭ই জুলাই) সকালে বগুড়া শহরের সাতমাথায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ, বগুড়া জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবুল শেখ, আফরোজা সুলতানা, রমজান আলী, আজিজার রহমান ও মোফাজ্জল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, দেশের বিভিন্ন এলাকায় ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী শিশুদের শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু আজও এসব প্রতিষ্ঠান সরকারিভাবে স্বীকৃত নয়, শিক্ষক-কর্মচারীরাও বঞ্চিত হচ্ছেন ন্যায্য সুযোগ-সুবিধা থেকে।
























