গোমস্তাপুরে তারুণ্যের উৎসবকে সামনে রেখে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ
প্রতিনিধির নাম
- ০২:১১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
- / 1
মোঃসামিরুল ইসলামঃ চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে তারুণ্যের উৎসব ২০২৫ কে কেন্দ্র করে বার্ষিক ক্রীড়া সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রাধানগর অবজারন নেশা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের আয়োজন বৃহস্পতিবার(৩০ জানুয়ারি) সকালে অত্র বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্বে করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাধানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়নের ওয়ার্ড সদস্য আঃ রশিদ, আকরাম, নজরুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য, চম্পা খাতুনপ্রমূখ উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ফারুক হোসেন,
ট্যাগস :
























