আটোয়ারী রসেয়া দিনমাড়া স্কুলে নিয়োগ বানিজ্য তোপের মুখে শিক্ষক হামলার শিকার
- ০৮:৫২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
- / 65
পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম
পঞ্চগড়ের আটোয়ারীতে এক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা নিতে গিয়ে হামলার শিকার হয়েছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতারুল ইসলাম। এর আগে এই বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে সকালে মানববন্ধন ও বিক্ষোভ করে এলাকাবাসী।
পঞ্চগড়ের আটোয়ারীতে রসেয়া দিনমাড়া উচ্চ বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা নিতে গিয়ে হামলার শিকার হয়েছেন প্রধান শিক্ষক আকতারুল ইসলাম।
পঞ্চগড়ের আটোয়ারীতে রসেয়া দিনমাড়া উচ্চ বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা নিতে গিয়ে হামলার শিকার হয়েছেন প্রধান শিক্ষক আকতারুল ইসলাম।
বুধবার (১৩ ডিসেম্বর) উপজেলার রসেয়া দিনমাড়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এর আগে দুপুরে ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী ও চাকরি প্রত্যাশীরা পরীক্ষার হলরুমে প্রবেশ করে নিয়োগ পরীক্ষা বন্ধ করে দেয়।
জানা গেছে, বুধবার বিদ্যালয়ের তিনটি পদে (আয়া, পরিচ্ছন্নকর্মী ও অফিস সহায়ক) এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল।
চাকরি প্রত্যাশী বিক্ষোভকারীদের অভিযোগ, নিয়োগ পরীক্ষায় চাকরি দেয়ার নামে আকতারুল ইসলাম ঘুষ বাবদ আট লাখ টাকা নেন। এদিকে চাকরি না দিয়ে বুধবার গোপনে নিয়োগ পরীক্ষা নিতে গেলে চাকরি প্রত্যাশীদের তোপের মুখে পড়েন তিনি।
মনোয়ারা বেগম নামে এক স্থানীয় নারী
বলেন, আমার স্বামী বিদ্যালয়ের একজন চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন। তার মৃত্যুর পর প্রধান শিক্ষক আমাকে আমার স্বামীর পরিবর্তে আয়া পদে চাকরি দিবে বলে আশ্বাস দেন। এদিকে চাকরি দেয়ার নামে ৩ লাখ টাকা দাবি করলে টাকা দেই। এর মাঝে আমাকে চাকরি না দিয়ে গোপনে অন্যজনকে চাকরি দেয়ার জন্য পরীক্ষা নিচ্ছিল। তাই আমরা বিষয়টি জানতে পেরে বিদ্যালয়ে যাই এবং আমাদের দেয়া টাকা ফেরত চাইলে তালবাহানা শুরু করেন। পরে বিদ্যালয়ে আমরা বিক্ষোভ মানববন্ধন করি।
আরেক চাকরি প্রত্যাশী সিমু আক্তার বলেন, আমাদের চাকরি দেয়ার নামে ঘুষ বাবদ টাকা নেয়। কিন্তু চাকরি অন্যজনকে দিতে গেলে আমরা শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মানববন্ধন করি।
হাসিবুল নামে আরেকজন বলেন, আমার বাবা এক একর জমি বিদ্যালয়ে দান করে বিদ্যালয়টি করেন। এর মাঝে নিয়োগ পরীক্ষার তিন পদের মধ্যে আমরা যেকোন একটি পদ চেয়েছিলাম। কিন্তু তা না দিয়ে অন্যজনের কাছে ৮ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত নেয় নিয়োগ বাবদ। এর মাঝে ওই প্রধান শিক্ষক গোপনে পরীক্ষা নিতে গেলে আমরা পরীক্ষা বন্ধের জন্য মানববন্ধন ও বিক্ষোভ করি। আমরা সকলে এ বিষয়ে পঞ্চগড় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দফতরে ঘুষ নেয়ার বিষয়ে অবগত করে বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বন্ধের জন্য লিখিত অভিযোগ করেছি।
প্রধান শিক্ষক আকতারুল ইসলাম এ বিষয়ে সময় সংবাদকে বলেন, আমি নিয়ম মেনে বিদ্যালয়ে পরীক্ষা নিতে যাচ্ছিলাম। এর মাঝে যাওয়ার পথে আবুল, আব্বাসসহ কয়েকজন আমার ওপর হামলা করে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে প্রথমে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর সেখানকার ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য আমাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠান।
তবে বিদ্যালয়ের এমন ঘটনা ও শিক্ষকের হামলার বিষয়ে দুঃখ প্রকাশ করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খয়রুল ইসলাম
জানান, আমরা সুষ্ঠু ভাবে নিয়োগ পরীক্ষা নিচ্ছিলাম। আমাদের এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের আমরা নির্বাচিত করতাম। এর মাঝে এমন ঘটনা ঘটে বিদ্যালয়ে। বর্তমানে ওই শিক্ষককে চিকিৎসা দেয়া হচ্ছে।
























