কুশমাইল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোঃ সেলিম মিয়ার সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ০৪:৪৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / 9

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কুশমাইল ইউনিয়ন পরিষদে আগামী নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ সেলিম মিয়ার সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার পর চকরাধাকানাই হুনাড়ুবাড়ি ঈদগা মাঠে জনসমর্থনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনসমর্থনে বিভিন্ন স্লোগান দেন উপস্থিত জনতা। প্রার্থিতাকে কেন্দ্র করে ইউনিয়ন জোড়ে ভোটারদের মধ্যে আলোচনার ঝড় ও আগ্রহ বাড়ছে।
স্থানীয়ভাবে সুপরিচিত মোঃ সেলিম মিয়া দীর্ঘদিন ধরে এলাকাভিত্তিক সমস্যা সমাধানে ভূমিকা রাখার কারণে তিনি সাধারণ মানুষের আস্থাভাজন হয়ে উঠেছেন বলে স্থানীয়রা জানান।
তার নির্বাচনী অঙ্গীকারের মধ্যে রয়েছে – ইউনিয়নে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন, মাদক ও কিশোর অপরাধ ও অনলাইন জোয়া প্রতিরোধে সামাজিক উদ্যোগ জোরদার করা এবং সরকারি সুযোগ-সুবিধা সঠিকভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। বিশেষ করে ফ্যামিলী কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করার কথা জানান তিনি। তিনি আরো বলেন “আমি জনপ্রতিনিধি নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করব। একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও উন্নয়নবান্ধব ইউনিয়ন গড়াই আমার মূল লক্ষ্য। আশা রাখেন, তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও মাদক নির্মুল হবে।
স্থানীয় বাসিন্দা আলহাজ্ব এয়ার মাহমুদ এর সভাপতিত্বে বিএনপি নেতা মোঃ হেলাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মোঃ সোলেমান মাষ্টার
মুফতি মোঃ হারুন অর রশীদ, কুশমাইল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ এনামুল হক,
মামুনুর রশীদ, কামাল হোসেন, মনজুরুল হক,মোসলেম উদ্দিন,শামসুল হক,আশরাফ আলী প্রমুখ।
এসময় মতবিনিময় সভায় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, সামাজিক ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।























