ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বাংলা

টাঙ্গাইল সদর থানা এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর ক্লুলেস শিশু আবিদা হত্যা মামলার রহস্য উদঘাটন

টাঙ্গাইল প্রতিনিধি,রাইছুল ইসলাম 
  • ১০:১৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / 17

নিহত শিশু আদিবা ইসলাম ওই গ্রামের আমিন ইসলামের মেয়ে। গত ২৫ নভেম্বর (বুধবার) সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবেশীর বাড়িতে খেলতে গিয়ে সে নিখোঁজ হয়। সারাদিন খোঁজাখুঁজি করেও পরিবার তার কোনো সন্ধান পায়নি।

নিখোঁজের পরদিন ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে নিজ বাড়ির পেছনের আঙিনায় লুঙ্গিতে মোড়ানো অবস্থায় শিশুটির গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে টাঙ্গাইল সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্তে পুলিশ অভিযুক্ত এক নারীকে গ্রেপ্তার করেছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন এবং আদালতে জবানবন্দি দিয়েছেন বলে জানা গেছে।

ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় টাঙ্গাইল জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার, বিপিএম-সেবা মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), টাঙ্গাইল, জনাব মোঃ আদিবুল ইসলাম, পিপিএম-সেবা ও অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, জনাব এইচ.এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী এর সার্বিক তত্ত্বাবধায়নে অফিসার ইনচার্জ, সদর থানা, টাঙ্গাইল জনাব গোলাম মুক্তার আশরাফ উদ্দিন-এর নেতৃত্বে, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব ভীক্টর ব্যানার্জী, মামলার তদন্তকারী অফিসার এসআই (নিরস্ত্র)/মোঃ রাশিদুল ইসলামসহ সদর থানা পুলিশের একটি টিম বাদীর ভাষ্যমতে স্থানীয় সোর্স এবং প্রাসঙ্গিক বিষয়ে নিবিড় পর্যবেক্ষণ ও অনুসন্ধান শুরু করেন।

উক্ত টিম তথ্য উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে ঘটনার সহিত জড়িত থাকতে পারে মর্মে আসামী-০১। ছাবিনা আক্তার (৩৪), স্বামী-আলিম, পিতা-সাদেক আলী ও ০২। আলিম (৩৬), পিতা-মৃত হবিবর রহমান হবি, উভয় সাং-গোসাই জোয়াইর আটাপাড়া, থানা ও জেলা-টাঙ্গাইল, জিজ্ঞাসাবাদের নিমিত্তে পুলিশ হেফাজতে আনা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা অত্র মামলার ভিকটিম মোছাঃ আদিবা (০৩)-কে হত্যা করেছে মর্মে স্বীকার করে। পরবর্তীতে আসামীদ্বয়ের দেওয়া তথ্য মতে ভিকটিম মোছাঃ আদিবা (০৩) এর লাশ গুম করার উদ্দেশ্যে ব্যবহৃত লুঙ্গী ও একটি টিনের চালের ড্রাম উদ্ধারপূর্বক বিধি মোতাবেক জব্দ করা হয়।

উপরোক্ত আসামীদ্বয় বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইল সদর থানা এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর ক্লুলেস শিশু আবিদা হত্যা মামলার রহস্য উদঘাটন

১০:১৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬