অদ্য শতাধিক যানবাহন ভাঙচুর আজও গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ অবরোধ।
- ০৯:১৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / 6

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে চতুর্থ দিনেও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকেরা।
এ সময় তারা অধ্যশতাধিক যানবাহন ও দোকানপাট ভাঙচুর করেন।
এদিকে মিরপুরে পোশাক শ্রমিকরা আবারও সড়ক অবরোধ করার চেষ্টা চালাচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ এবং স্থানীয় লোকজন শ্রমিকদের ধাওয়া দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
সোমবার দুই নভেম্বর সকাল আটটার দিকে গাজীপুর
কালিয়াকৈরে উপজেলার পল্লী বিদ্যুৎ ও মৌচাক এলাকার আন্দোলনে নামেন বিভিন্ন কারখানার শ্রমিকেরা।
এই অবস্থায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক মৌচাক পল্লী বিদ্যুৎ সুফিপুর হরিণঘাটি সহ আশপাশের শিল্প কারখানাগুলো ফের বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এদিকে বিক্ষোভ ও ভাঙচুরের জেরে মহাসড়কে ১০ কিলোমিটার অংশ যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
আশপাশের আবাসিক এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম বলেন সকালে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে ধাওয়া পাল্টাতে হয়।
এ সময় শ্রমিকেরা বেশকিছু যানবাহন ভাঙচুর করে।
ঘটনাস্থলে বিজিবি পুলিশ সহ অন্য অন্য আইন-শৃঙ্খলা বাহিনী রয়েছেন।














