ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩ বাংলা

পঞ্চগড়ে সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সীমান্তের ৩০০ গজ ভেতরে মিলল ২৪ বোতল ভারতীয় মদ

পঞ্চগড় প্রতিনিধি
  • ০৪:২৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / 14

পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্তবর্তী শ্যামেরডাঙ্গা এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় এসব মদ উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সেক্টরের অধীন নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশ ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়ন অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় শনিবার সকালে বোদা উপজেলার শ্যামেরডাঙ্গা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সরদারপাড়া বিওপির একটি বিশেষ টহল দল অংশ নেয়। হাবিলদার মো. জহুরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সীমান্ত পিলার ৭৭৫/১২-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্যামেরডাঙ্গা এলাকায় তল্লাশি চালানো হয়।

এ সময় মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করতে সক্ষম হন বিজিবি সদস্যরা।

সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের অবৈধ প্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এমন তৎপরতা অব্যাহত রয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় মাদকের বিস্তার

রোধ এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করছে সীমান্তরক্ষী বাহিনীটি।

নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশ ও সব

ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং অভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবি বদ্ধপরিকর।

এ লক্ষ্য বাস্তবায়নে সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পঞ্চগড়ে সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সীমান্তের ৩০০ গজ ভেতরে মিলল ২৪ বোতল ভারতীয় মদ

০৪:২৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬