ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

পঞ্চগড়ে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ

প্রতিনিধির নাম
  • ১০:৩৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • / 2

বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে পঞ্চগড়ের সুবিধাবঞ্চিত মানুষদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) দিনব্যাপী আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের বলরামপুর মহাবিদ্যালয় মাঠে এ কার্যক্রম আয়োজন করা হয়।

ক্যাম্পে বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব ডাক্তারদের মাধ্যমে তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। চিকিৎসা সেবার মধ্যে মেডিসিন, চোখের চিকিৎসা, গাইনী সেবা, রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রাখা হয়।

পরে ইউনিয়নের প্রায় ৩ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার (জিওসি) ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান।

এ সময় সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পঞ্চগড়ে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ

১০:৩৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫