তারেক রহমানের মোকামতলা আগমন সফল করতে জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময়
তহিদুল ইসলাম বগুড়া জেলা প্রতিনিধি
- ০৬:৩৮:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / 1

আগামী ৫ ডিসেম্বর ২০২৬ তারিখে প্রধানমন্ত্রী তারেক রহমানের মোকামতলা আগমনকে কেন্দ্র করে প্রস্তুতি ও সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে নবগঠিত মোকামতলা উপজেলা বিএনপি। এরই অংশ হিসেবে জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভা করেছেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আলহাজ্ব আব্দুল মোতালেব মোল্লা।
সভায় প্রধানমন্ত্রীর এই আগমনকে ঐতিহাসিক ও সার্থক করে তুলতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করার আহ্বান জানান তিনি।
মতবিনিময়কালে আলহাজ্ব আব্দুল মোতালেব মোল্লা বলেন, “ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তিই আমাদের অগ্রযাত্রার মূল ভিত্তি।” এ সময় আগমনের কর্মসূচি সুশৃঙ্খলভাবে সফল করতে করণীয় নানা বিষয়ে নেতাকর্মীদের সাথে আলোচনা করেন এবং সবাইকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দেন।
ট্যাগস :























