শিবগঞ্জে কিচক ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
- ০৫:৩০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 10

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১নং কিচক ইউনিয়নের
৭নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে গড়িয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় কিচক ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন মন্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রম শুরু করে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও কিচক ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মহসিন, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুবদল নেতা বাবু মিয়া এবং ছাত্রনেতা রবিউল ইসলাম রুবেল।
এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিচক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রাশেদ শেখ , ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সুপারভাইজার সাজু মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্টরা জানান, ওয়ার্ডের প্রকৃত উপকারভোগীদের সঠিক তথ্য যাচাই-বাছাই ও নির্ভুলভাবে তালিকাভুক্ত করার লক্ষ্যে এই তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে নির্ধারিত নিয়মে প্রতিটি পরিবারের তথ্য সংগ্রহ করা হবে।
























