ফুলবাড়িয়ায় নবগঠিত যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে মনজুরুল হক খানের নেতৃত্বে আনন্দ মিছিল
- ০৩:৩৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 1

ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের নবগঠিত কমিটিতে আবু সাইদ ফরহানকে সভাপতি ও নাঈমুল করিম লুইনকে সাধারণ সম্পাদক মনোনীত করায় ফুলবাড়িয়ায় যুবদল নেতা মোঃ মনজুরুল হক খান এর নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফুলবাড়িয়া উপজেলা ও পৌর শাখার আয়োজনে ফুলবাড়িয়া পৌর চত্বর হইতে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চত্বরে এসে শেষ হয়।
এসময় বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান ও কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মুনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়নকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতৃবৃন্দরা।
এতে উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বার্তা প্রেরক যুগ্ম সাধারণ সম্পাদক ( দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া’র স্বাক্ষরিত ১০১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গত
১৬ নভেম্বর প্রকাশ হয়।
























