ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩ বাংলা

ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের বিজিবি কর্তৃক বিপুল পরিমাণে নেশা জাতীয় ট্যাবলেট এবং যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেন।

মাহাবুব হোসেন মেজর বিশেষ প্রতিনিধি
  • ১১:১৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 13

২ ৯ বিজিবির মাদক ও মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ

অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং বাংলাদেশী বিক্রয় নিষিদ্ধযৌন উত্তেজক সিরাপ আটক করেন।

সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখ রাতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ খানপুর বিওপি এবং বিরামপুর ও কাটলা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক ৩টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। দিনাজপুর জেলার কোতোয়ালী থানার খুদিয়ারপাড়া এবং বিরামপুর থানাধীন রেল গেইট এবং মন্ডপের মোড় নামক স্থানে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় খানপুর বিওপি কর্তৃক ২হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (ALPRAZOLAM 0.5) এবং বিরামপুর ও কাটলা বিশেষ ক্যাম্প কর্তৃক ৭০০ বোতল বাংলাদেশি বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করেন। জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৭ লক্ষ ০৫ হাজার টাকা।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের লক্ষ্যে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) দৃঢ়তা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের বিজিবি কর্তৃক বিপুল পরিমাণে নেশা জাতীয় ট্যাবলেট এবং যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেন।

১১:১৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬