ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩ বাংলা

শিবগঞ্জের উত্তর বেলাইয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

তহিদুল ইসলাম বগুড়া জেলা প্রতিনিধি
  • ০৫:৪৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / 12

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উত্তর বেলাই গ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে বেলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন কিচক ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাউদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিচক ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মহসিন, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও মেম্বার প্রার্থী মো. নাসির মন্ডল, তাঁতীদলের সভাপতি ও মেম্বার প্রার্থী মো. এনামুল হক।

এ ছাড়াও উপস্থিত ছিলেন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সুপারভাইজার ও প্রাইম টিভির বিশেষ প্রতিনিধি মো. সাজু মিয়া এবং তথ্য সংগ্রহকারী মো. রাফিউল, সাগরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় সংশ্লিষ্টরা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রকৃত উপকারভোগীদের সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে কার্যক্রমটি এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

উত্তর বেলাই গ্রামে এ কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে আগ্রহ ও উৎসাহ দেখা গেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শিবগঞ্জের উত্তর বেলাইয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

০৫:৪৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬