ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩ বাংলা

পঞ্চগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত, আশঙ্কাজনক আরও একজন

পঞ্চগড় জেলা প্রতিনিধি
  • ০৭:৫৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 11

পঞ্চগড়ের বোদা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক মোটরসাইকেল আরোহী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার সাকোয়া-চন্দনবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ভোলাবসুনিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে মো. সাদিক (১৬) এবং সাকোয়া ফুলবাড়ী এলাকার মিজানুর রহমানের ছেলে মো. রাহাত (১৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, সাকোয়া-চন্দনবাড়ী এলাকায় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে সেটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে দ্রুত বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাদিক ও রাহাতকে মৃত ঘোষণা করেন।

এদিকে, দুর্ঘটনায় গুরুতর আহত অপর আরোহীকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুই কিশোরের মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সাকোয়া এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ।

এ বিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পঞ্চগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত, আশঙ্কাজনক আরও একজন

০৭:৫৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬