ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩ বাংলা

টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হলেন মধুপুর সার্কেলের এএসপি আরিফুল ইসলাম

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • ০১:৫৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / 9

টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ সার্কেল কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আরিফুল ইসলাম। অক্টোবর ২০২৬

মাসের কার্যক্রমের মূল্যায়নে তিনি এ কৃতিত্ব অর্জন করেন। তাঁর এ অর্জনে মধুপুরের পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ পেয়েছে।

টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে অক্টোবর-২০২৬ মাসের মাসিক

কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, বিপিএম-সেবা।

সভায় জেলা পুলিশের সব পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ, কর্মপরিবেশ

এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। বিগত মাসে প্রাপ্ত আবেদনগুলোর পরিপ্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতিও পর্যালোচনা করা হয়। এ সময় বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও থানার

ভারপ্রাপ্ত কর্মকর্তারা তাঁদের অধীনস্থ সদস্যদের সুবিধা-অসুবিধার বিষয়গুলো তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ দিয়ে সেসব কথা শোনেন এবং বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

সভায় ভালো কাজের স্বীকৃতি ও পুলিশ সদস্যদের কর্মস্পৃহা বাড়াতে জেলার বিভিন্ন ইউনিটের কৃতিত্বপূর্ণ কর্মকর্তা ও সদস্যদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি

অবসর-পূর্ব ছুটিতে (পিআরএল) গমনকারী পুলিশ সদস্যদের হাতে উপহারসামগ্রী তুলে দেন পুলিশ সুপার।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, পিপিএম-

সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আদিবুল ইসলাম, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী শাহনেওয়াজ, পিপিএম-সেবা; জেলার সব সার্কেল কর্মকর্তা এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলামের এ অর্জন তাঁর পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও কর্মনিষ্ঠার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। তাঁর এ সাফল্যে মধুপুরবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হলেন মধুপুর সার্কেলের এএসপি আরিফুল ইসলাম

০১:৫৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬