ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক বিপুল পরিমানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক
মাহবুব হোসেন মেজর,বিশেষ প্রতিনিধি
- ০৮:২৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / 4

২৬ অক্টোবর ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বড়গ্রাম বিওপি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে
বাংলাদেশর অভ্যন্তরে ১৬০৩ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করতে সক্ষম হয়।আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য-১লক্ষ ২৮হাজার ২৪০ টাকা।
ভবিষ্যতেও বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামীদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।
ট্যাগস :



















