ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ বাংলা

শাজাহানপুরে ইউনাইটেড এফসি ক্লাবের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।

তহিদুল ইসলাম বগুড়া জেলা প্রতিনিধি
  • ০৩:১৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / 15

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে ইউনাইটেড এফসি ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার চাচাইতারা যুক্ত উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে স্থানীয় দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করে। খেলা দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। দর্শকদের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আল-আমিন (শানু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সহ-সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক কামাল হোসেন এবং শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শারিক আহমেদ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি যুবসমাজকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের খেলাধুলা ও বিভিন্ন গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়ক।
তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে এগিয়ে আসতে হবে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব। তাই নিয়মিত এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা প্রয়োজন।

টুর্নামেন্টের সভাপতিত্ব করেন মিজানুর রহমান শামীম-জায়দার। খেলাটি পরিচালনা করেন সৌরভ হাসান। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শাজাহানপুরে ইউনাইটেড এফসি ক্লাবের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।

০৩:১৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬