ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ বাংলা

শিবগঞ্জে সাদুরিয়া মাদ্রাসার শতাধিক গাছ কেটে দিল দুর্বৃত্তরা, তীব্র নিন্দা

মোঃতহিদুল ইসলাম বগুড়া জেলা প্রতিনিধি
  • ০৪:৫৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 84

বগুড়ার শিবগঞ্জে সাদুরিয়া রহমানিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে রোপণ করা শতাধিক গাছ রাতের আঁধারে কেটে সাবাড় করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। গত ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দিবাগত রাতে এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটে।
​মাদ্রাসা সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় শিক্ষক-শিক্ষিকাদের নিজস্ব উদ্যোগে এসব বনজ ও ফলদ গাছ রোপণ করা হয়েছিল। এতদিন ধরে নিবিড় পরিচর্যায় বড় হয়ে ওঠা গাছগুলো রাতের অন্ধকারে কেটে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। সকালে শিক্ষক ও স্থানীয়রা মাঠে এসে এই তাণ্ডব দেখতে পান।
​প্রতিষ্ঠানের গাছ কেটে ধ্বংস করার এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের (ম্যানেজিং কমিটি) সদস্য এবং স্থানীয় এলাকাবাসী। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানাচ্ছেন।
​এ বিষয়ে মাদ্রাসার শিক্ষকরা জানান, পরিবেশ ও শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষতি করতেই পরিকল্পিতভাবে শত্রুতা করে গাছগুলো ধ্বংস করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় সচেতন মহল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শিবগঞ্জে সাদুরিয়া মাদ্রাসার শতাধিক গাছ কেটে দিল দুর্বৃত্তরা, তীব্র নিন্দা

০৪:৫৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬