ফুলবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আখতারুল আলম ফারুকের নেতৃত্বে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত,
- ১১:২৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / 3
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আহ্বায়ক আখতারুল আলম ফারুক এর নেতৃত্বে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলায় পৌর সদরে একটি র্যালি, সংক্ষিপ্ত সমাবেশে, মাছের পোনা অবমুক্তকরণ,বৃক্ষ রোপণ কর্মসূচি ও পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি হয়।
র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া পৌর
বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল,উপজেলা যুগ্ম আহ্বায়ক মীর কামরুজ্জামান আজাদ,যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন খান বাপ্পি, পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক শাহজাহান সিকদার, মোঃ মাসুদ আলম খান,উপজেলা বিএনপি সদস্য শহীদুল ইসলাম সরকার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মীর
আছির উদ্দিন শিখন,সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজল,যুবদল নেতা মঞ্জুরুল হক খান, পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এ এস এম পারভেজ রনি সরকার, শ্রমিক দলের সভাপতি সেলিম মিয়া,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম,উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ মারুফ,যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হক সিফাদ,পৌর ছাত্রদলের আহ্বায়ক মোফাকখারুল ইসলাম মারুফ প্রমুখ।
এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের সাংগঠনিক কার্যক্রম এবং দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
এর আগে সকাল ১১ টায় ময়মনসিংহ জেলায় আখতারুল আলম ফারুক উপজেলা নেতৃবৃন্দের নিয়ে জেলা শহরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশ গ্রহণ করেন।


















